[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে সার-বীজ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় রোপা আমন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে এই প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন।
সদর উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রোপা আমন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৬ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
.png)
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!