[ দেশজুড়ে ]
নবীনগরে বিদেশি মদ-ফেনসিডিলসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদেশি মদ এবং ফেনসিডিলসহ খোকন মিয়া নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ভোলাচং মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত খোকন মিয়া জেলার নবীনগর উপজেলার ভোলাচং মধ্যপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোলাচং মধ্যপাড়া এলাকায় থেকে খোকন মিয়াকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৯ বোতল বিদেশি মদ এবং ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!