ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শার্শায় জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ২৬ নভেম্বর ২০২২
শার্শায় জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলায় আফিল জুট মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শনিবার  দুপুর ১টার দিকে এ আগুন লাগার ঘটে। অগ্নিকাণ্ডে  নূর হোসেন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি শার্শা উপজেলার বাইশা গ্রামের বাসিন্দা

বেনাপোল ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!