শনিবার বিকালে গাংনী উপজেলার শালদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত লাভলু হোসেন একই গ্রামের লালু হোসেনের ছেলে।
উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সারগিদুল ইসলাম জানান, লাভলু হোসেন গোসল করতে গিয়ে পানি না পেয়ে মোটর মেরামত করতে যান। তিনি এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। লাভলু হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।