[ দেশজুড়ে ]
নওগাঁয় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি
নওগাঁর রাণীনগর উপজেলায় বিয়েবাড়িতে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজী প্রামাণিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গাজী প্রামাণিক চরকানাই গ্রামের ছলিম প্রামাণিকের ছেলে।
এ বিষয়ে রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, গাজী প্রামাণিক সকালে ঐ গ্রামের এক বিয়ে বাড়িতে রান্নার কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে তার হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা গাজী প্রামাণিককে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। গাজী প্রামাণিকের অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!