ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৬ নভেম্বর ২০২২
ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. খোরশেদ আলী নামে আরো একজন আহত হয়েছেন। তিনি পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শরিফুল ইসলাম একই এলাকার মকবুল হোসেনের ছেলে। এছাড়া আহত মো. খোরশেদ আলী ঐ এলাকার কেরামত আলীর ছেলে।

জানা যায়, সকালে শরিফুল ইসলামসহ আরো চার থেকে পাঁচজন মঙ্গোলিয়া মাঠের একটি পুকুর থেকে মাছ নিয়ে বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ঐ পুকুর পাড়ের বৈদ্যুতিক মটরের তারের সঙ্গে শরিফুল ইসলাম জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত খোরশেদ আলীকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

Advertisement

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!