ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাক-সবজি চাষে ঝুঁকছেন বকশীগঞ্জের কৃষকরা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২৬ নভেম্বর ২০২২
শাক-সবজি চাষে ঝুঁকছেন বকশীগঞ্জের কৃষকরা
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জের কৃষকরা শীতকালীন বিভিন্ন শাক-সবজি চাষে ঝুঁকছেন। অন্য ফসলের তুলনায় খরচ কম এবং লাভ বেশি হওয়ায় বৃদ্ধি পাচ্ছে শীতকালীন সবজি চাষ।

স্থানীয় একাধিক কৃষক জানান, বকশীগঞ্জ উপজেলার পাহাড় এবং সমতলে লাউ, মুলা, টমেটো, ঢ্যাঁড়শ, বেগুন, ঝিঙে, পটল, কাঁকরোল, চিচিঙ্গা, গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক, কাঁচামরিচ, ধনেপাতাসহ বিভিন্ন শাক-সবজি চাষ হয়। এছাড়া বিশাল এলাকা জুড়ে হলুদও চাষ হচ্ছে।

বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মাঠকর্মীদের প্রতিনিয়ত তদারকি ও পরামর্শে দিনদিন বিভিন্ন ধরনের বিভিন্ন শাক-সবজি চাষে ঝুঁকছেন। এর ফলে উপজেলার গারো পাহাড়, সমতল সব জায়গায় লাউসহ এসব সবজি চাষ হচ্ছে। এসব সবজি স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা যাচ্ছে।

বর্তমানে বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজি চাষের ধুম পড়ে গেছে। এরই মধ্যে শীতের সবজি বাজারে বেচাকেনা শুরু হয়েছে। এতে বেশি দাম পেয়ে চাষিরা খুশি।

এ অঞ্চলে পাহাড়ি, টিলাময় উপত্যকা, ঢালু, উঁচু-নিচু, সমতল, বেলে দো-আঁশ মাটি। মাটির বৈশিষ্ট্যও দেশের অন্যান্য এলাকার তুলনায় বৈচিত্র্যপূর্ণ এবং উর্বর। ভূমিরূপ বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের ফল-ফসল, শাক-সবজির উৎপাদন ভালো হয়।

উপজেলার বালিঝুড়ি গ্রামের চাষি জহুরুল ইসলাম জানান, এ বছর তিনি কয়েক বিঘা জমিতে লাউ চাষ করেছেন। কয়েকদিনের মধ্যে লাউ তোলা শেষ হবে। পরে সেখানে করলা এবং বরবটি চাষ করবেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!