[ দেশজুড়ে ]
খুমেকে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু
ফাইল ছবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ফিরোজা নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ফিরোজা বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকার আলী শেখের মেয়ে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ফিরোজা নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে খুলনা জেলার ১২ জন ও বিভিন্ন জেলা থেকে ৪২ জন রোগী এসেছে।
.png)
তিনি আরো বলেন, চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭১ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে ৫০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ৮ জন ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!