[ জাতীয় ]
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ২২১
ফাইল ফটো
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে এক জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪২ জন। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৬৯ জন।
শুক্রবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৪১ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন।
.png)
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮৩৪ জন।
উল্লেখ্য, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৯৩৪ জন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!