ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে আজও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ৮৮৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ১০ নভেম্বর ২০২২
ডেঙ্গুতে আজও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ৮৮৮
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো পাঁচ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ সময় ৮৮৮ জন নতুন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আগের দিন ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছিল। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছিল ৭৯৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

Advertisement

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৪৭৫ জন এবং ঢাকার বাইরের ৪১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৪৬ জন। মারা গেছেন ১৯২ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!