[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস হোসাইন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট তিন হাজার ৩৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!