ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু নিয়ে নতুন ভর্তি ৯০৮ জন, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ৬ নভেম্বর ২০২২
ডেঙ্গু নিয়ে নতুন ভর্তি ৯০৮ জন, মৃত্যু ৩
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৯০৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরো তিন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৯০৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭৬ জন ও ঢাকার বাইরে ৪৩২ জন।

Advertisement

বর্তমানে সারা দেশে তিন হাজার ৩৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৪২ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩২৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৩ হাজার ১০৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৭৫১ জন ও ঢাকার বাইরে ১৪ হাজার ৩৫৬ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৬ জন ও ঢাকার বাইরে ১২ হাজার ৯৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজন মারা গেছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭০ জন মারা গেছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!