ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলায় এলো মেট্রোরেলের আরো ৮ বগি, ৪ ইঞ্জিন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ২৭ নভেম্বর ২০২২
মোংলায় এলো মেট্রোরেলের আরো ৮ বগি, ৪ ইঞ্জিন
বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’

মেট্রোরেলের আরো আটটি বগি ও চারটি ইঞ্জিন বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে। একই সঙ্গে আনুষঙ্গিক ৪০৬ প্যাকেজ মেশিনারিও এসেছে।

রোববার বিকেলে ইঞ্জিন-বগিসহ এসব সরঞ্জাম নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অ্যানশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) মো. ওহিদুজ্জামান বলেন, ৫ নভেম্বর জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি এসপিএম ব্যাংকক। রোববার বিকেল ৩টা ৫মিনিটে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।

Advertisement

তিনি বলেন, বিকেল ৪টা থেকে জাহাজ থেকে মেট্রোরেলের সব মালামাল খালাসের কাজ শুরু হয়। খালাসের সঙ্গে সঙ্গে নদীপথে বিশেষ নৌযানে (বার্জ) করে সেটি ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত আসা ১৩তম চালানে মেট্রোরেলের ১৫২টি বগি ও ১২০টি ইঞ্জিন এসেছে। এর ধারাবাহিকতায় বাকি বগি এব ইঞ্জিন এ বন্দর দিয়েই আমদানি ও খালাস হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!