ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় গ্রেফতার ১৮   

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮, ২৩ আগস্ট ২০২২
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় গ্রেফতার ১৮   
ছবি: সংগৃহীত

রাজধানীতে মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো বন্ধে সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়া মেট্রোরেল পরিচালনায় আলাদা পুলিশ বাহিনী গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে। 

Advertisement

এদিকে মেট্রোরেলের কাজের অগ্রগতির বিষয়ে এমডি বলেন, ঢাকার প্রথম মেট্রোরেল আগামী ডিসেম্বরে আংশিকভাবে চালু হচ্ছে। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পুরো প্রকল্প চালু হবে।

এজন্য ১০ সেট (প্রতি সেটে ৬টি বগি) ট্রেন প্রস্তুত করা হয়েছে। ফজরের নামাজের পর ভোরবেলা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে। 

২০১২ সালে মেট্রোরেল প্রকল্প হাতে নেয়া হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। গত জুলাই পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!