[ দেশজুড়ে ]
বন্য হাতিটি যেভাবে মারা গেল
ফাইল ফটো
চট্টগ্রামের লোহাগাড়ায় ডোবায় পানি পান করতে গিয়ে গর্তে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। পাহাড়ের পার্শ্ববর্তী ডোবা থেকে বন্য হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লম্বাশিয়া পাহাড়ি এলাকার একটি ডোবায় মৃত হাতিটি পাওয়া যায়।
বন বিভাগ ও স্থানীয় লোকজন ধারণা করছেন, ডোবায় পড়ে গিয়ে হাতিটি মারা যেতে পারে। চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জানান, রবিবার সকালে লম্বাশিয়া এলাকার ডোবায় মৃত হাতি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।
.png)
ঐ এলাকায় প্রায়ই বন্য হাতি আসে জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের সাতগড় বন বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, খবর পেয়ে ডোবা থেকে হাতিটি টেনে তোলা হয়। হাতিটির বয়স আনুমানিক দুই বছর। ধারণা করা হচ্ছে, পানি পানের জন্য ডোবায় নামলে আর উঠতে না পেরে হাতিটির মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!