রাজশাহী জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থী। চাপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮৫ দশমিক ৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১২৪ জন শিক্ষার্থী।
নাটোর জেলায় পাসের হার ৮২ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪১ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৮৭ জন শিক্ষার্থী। পাবনা জেলায় পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭০ জন শিক্ষার্থী।
.png)
সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৮৬ দশমিক ৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৪০ জন শিক্ষার্থী। বগুড়া জেলায় পাসের হার ৮৮ দশমিক ৩৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৫৯০ জন শিক্ষার্থী। জায়পুরহাট জেলায় পাসের হার ৮৮ দশমিক ০৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।
রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান জানান, পাঠদানের দিক থেকে বগুড়া অনেক ভালো। বগুড়ার কিছু স্কুল রয়েছে যেখানে ক্লাসের পড়া ক্লাসেই করানো হয়। তাই তারা ভালো ফলাফল করেছে।