[ দেশজুড়ে ]
খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
ছবি: সংগৃহীত
খুলনায় ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার দুপুরে মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি পুরাতন রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে
খুলনা রেলওয়ে থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল আজিজ খুলনা আজম খান কমার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র এবং যশোরের ঝিকরগাছা গদখালীর আতিয়ার রহমানের ছেলে।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ভবেশ কুমার বিশ্বাস বলেন, পৌনে ২টার দিকে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ মারা যান। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। আব্দুল আজিজ সকাল থেকে শিরোমণি এলাকায় ঘোরাঘুরি করছিলেন বলে জানা গেছে। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা এখনো পরিষ্কার নয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!