ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে অচেতন কলেজছাত্রী, পাশে চিরকুটে লেখা ছিল যে ‘কথাটি ’

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ২৯ নভেম্বর ২০২২
সড়কে অচেতন কলেজছাত্রী, পাশে চিরকুটে লেখা ছিল যে ‘কথাটি ’
ফাইল ছবি

সিলেট শহরতলীর বটেশ্বর এলাকা থেকে অচেতন অবস্থায় এমসি কলেজের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তার পাশে থাকা একটি চিরকুটও উদ্ধার করা হয়। তবে তার কিছু খোয়াও যায়নি।

সোমবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

উদ্ধার চিরকুটে লেখা আছে, ‘ও আমাদের শিকার নয়। আমাদের গাড়িতে সিগন্যাল দিয়েছে, এ জন্য আমরা পুরিরে (মেয়ে) গাড়িতে তুলতে বাধ্য হই। কোনো ভালো মানুষ পেলে পৌঁছায় দিই।’

Advertisement

 শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, তাকে উদ্ধারের পর প্রথমে সিএমএইচে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে স্বজনরা এলে তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়। 

তিনি  আরো বলেন, সন্ধ্যায় তার জ্ঞান ফিরেছে। তার সঙ্গে কথাও বলেছি। মেয়েটি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল কি না সে বিষয়টি নিশ্চিত নয়। তার কিছু খোয়াও যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!