ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বপন হত্যায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২৯ নভেম্বর ২০২২
স্বপন হত্যায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে সাইদুর ইসলাম স্বপন হত্যা মামলা একজনের ফাঁসি ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুইজনেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত পিন্টু দেবনাথ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রত্না রানী চক্রবর্তী। অপর আসামি আব্দুল্লাহ আল মামুনকে খালাস দেওয়া হয়েছে।

Advertisement

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!