মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত শাহাদাৎ হোসেন ‘বিসমিল্লাহ এগ্রো ফুড লিমিটেড’-এর চেয়ারম্যান। শাহাদাৎ হোসেন সদর উপজেলার বাগেরপাড় এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।
জানা যায়, ‘বিসমিল্লাহ এগ্রো ফুড লিমিটেড’ রাইস মিলে বিভিন্ন কোম্পানির বস্তায় চাল প্যাকেটজাত করে বাজারজাত করে আসছে- এমন অভিযোগে সেখানে অভিযানে যান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ সংশ্লিষ্টরা। এ সময় ৬৩৩ বস্তা সরকার নিষিদ্ধ মিনিকেট চাল এবং ৫৭৮টি বিভিন্ন কোম্পানির খালি বস্তা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহাদাৎ হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুইমাসের কারাদণ্ড দেওয়া হয়।
.png)
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈনউদ্দিন জানান, অন্য কোম্পানির বস্তায় চাল বাজারজাত করে সাধারণ ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসার অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মালিককে জেল ও জরিমানা করা হয়।