ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির পর গৃহবধূকে খুন, ৬ আসামির যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৩০ নভেম্বর ২০২২
ডাকাতির পর গৃহবধূকে খুন, ৬ আসামির যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় ডাকাতির পর গৃহবধূকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার দাউদকান্দি বড়সাতপাড়া গ্রামের কাউছার ওরফে অপূর্ব, মুরাদনগর উপজেলার বরইয়া কুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, দাউদকান্দি সাতপাড়া গ্রামের শফিকুল বাসার, একই গ্রামের আক্তার হোসেন, লালচান এবং দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের মহসিন। রায় ঘোষণার সময় কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন জানান, ২০০৭ সালরে ১৯ জানুয়ারি রাতে একদল ডাকাত দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাকাতি করতে গিয়ে গৃহবধূ শাহনাজ বেগমকে খুন করেন। ঘটনার দিন গৃহবধূর স্বামী ব্যবসার কাজে ঢাকায় অবস্থান ছিলেন। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা সৈয়দ আহমেদ বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।

Advertisement

কুমিল্লা কোর্ট পুলিশের ওসি মুজিবুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!