ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় ৭ কেজি রুপাসহ পাচারকারী আটক

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ২ ডিসেম্বর ২০২২
মাগুরায় ৭ কেজি রুপাসহ পাচারকারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় প্রায় সাত ৭ কেজি রুপাসহ সারওয়ার উদ্দিন নামে এক পাচারকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরার ইছাখাদা দরগা এলাকা থেকে আটক করা হয়। আটককৃত সারওয়ার উদ্দিন কুষ্টিয়ার রামনগর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, এই চক্রের সঙ্গে আরো যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ জানান, সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে রুপা পাচারের গোপন খবর পেয়ে পুলিশের একটি টিম ইছাখাদা এলাকায় অবস্থান নেয়। ঐ যুবককে সন্দেহ হলে তার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় সাতটি কাগজের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় প্রায় সাত কেজি রুপা উদ্ধার করা হয়। এছাড়া পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!