ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ৪ ডিসেম্বর ২০২২
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০০৮ পিস ইয়াবা, একটি অটোরিকশা, আটটি সিম, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ দুই হাজার ৩৭৭ টাকা উদ্ধার করা হয়। 

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, গত দুইদিনে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. রুবেল, সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাড়ই নগর এলাকার বুলু মিয়ার ছেলে মো. বোরহান, বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অভিরামপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে মো. বাবর।  

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় পাইকারি ও খুচরা মূল্যে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!