এর আগে, একই রাতে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস সংলগ্ন লয়েল রোডের হোটেল সোনালীতে এ ঘটনা ঘটে। মো. হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার মো. কামালের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে হোটেল সোনালীতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি গাড়ি প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাথায় আঘাত পান হোটেলটির কর্মচারী মো. হোসেন। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে তিনি মারা যান।
.png)
কোতোয়ালি থানার এসআই নয়ন কুমার চৌধুরী বলেন, হোটেল সোনালীর পাশের একটি কক্ষে আগুন লাগে। এ সময় আগুন দেখতে কাছে যান হোটেলের কর্মচারী হোসেন। একপর্যায়ে একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে ওই কক্ষের লোহার সাটার ভেঙে হোসেনের মাথায় পড়ে। পরে আহত অবস্থায় সহকর্মীরা হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।