শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮টা ২০মিনিটের দিকে উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের পরিষ্কার বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, জসিম কনফেকশনারি, বাশার ফার্মেসি, বাশারের মুদি দোকান, ফারুক কসমেটিকস, আজিজুল হকের খালি দোকান, আব্দুল হকের খালি দোকান।
.png)
স্থানীয় বাসিন্দা দেলোয়ার জানান, পরিষ্কার বাজারের ব্যবসায়ী জসিম তার দোকানে চায়ের সঙ্গে সব প্রকারের সামগ্রী বিক্রি করতেন। তার দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ থাকার কারণে অকটেন বিক্রির সময় প্রথমে তার শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তার দোকান থেকে আগুনের লেলিহান শিখা আশপাশের ৬টি দোকানেও ছড়িয়ে পড়ে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুন নবী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই ৬টি দোকান পুড়ে যায়। জসিম উদ্দিন নামে এক চা দোকানদার আগুনে পুড়ে আহত হন। এছাড়াও ১টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।