ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৮, ২৪ আগস্ট ২০২২
রাজধানীর বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে খাবার হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট কাজ করে এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে ঐ ভবনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Advertisement

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বিজয়নগরের একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১৩টি ইউনিট একযোগে কাজ করছে।

রাফি আল ফারুক বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, হোটেল একাত্তরের পেছনের গলিতে অবস্থিত ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!