বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. মাকচ্ছুদুল আলম। গ্রেফতারকৃত দেলোয়ার ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক।
ওসি জানান, দুই মাস আগে ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঐ ঘটনায় যুবদল নেতা দেলোয়ারের বিরুদ্ধেও মামলা করা হয়। মামলার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে নিজ বাড়ি থেকে দেলোয়ারকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)