ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

যুবদল সভাপতি টুকুসহ ৭ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৭, ৪ ডিসেম্বর ২০২২
যুবদল সভাপতি টুকুসহ ৭ জন রিমান্ডে
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় পল্টন থানায় করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ ৭ আসামিকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

অপর ৫ আসামি হলেন- মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

রোববার দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে সুষ্ঠু তদন্তের স্বার্থে পল্টন মডেল থানার এসআই বিজন কুমার বিশ্বাস ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এর আগে, শনিবার রাতে রাজধানীর আমিনবাজার থেকে যুবদল সভাপতি টুকু ও সহ-সভাপতি নয়নসহ আসামিদের গ্রেফতার করা হয়।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, চলতি বছরের ২৬ মে রাজধানীর পল্টন থানা এলাকায় আসামিরা পরস্পর যোগসাজশ করে মশাল মিছিল, সরকারি বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য এবং ভাঙচুরসহ পুলিশের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। ঐ ঘটনায় পল্টন থানার এসআই মো. কামরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!