[ দেশজুড়ে ]
বাঞ্ছারামপুরে যুবদল নেতা ইমান গ্রেফতার
গ্রেফতারকৃত যুবদল নেতা ইমান হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেনকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বলেন, উপজেলার সোনারামপুর ইউপির চরশিবপুর গ্রামে শনিবার দুপুরে সোনারামপুর ইউপি চেয়ারম্যান শাহিন ও তার লোকজনের ওপর হামলা করা হয়। ঐ হামলায় আহতরা জানান- ইমান হোসেন এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। পরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া ইমান হোসেনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় তিনটি মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!