কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট চরমানিকার কন্টিনজেন্ট কমাণ্ডার মো. হামিদুল হক জানান, শুক্রবার দুপুরের দিকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান শেষে গোপন সংবাদে জানতে পারি চরকচ্ছপিয়া এলাকায় জেলেদের ট্রলারে বিরল প্রজাতির একটি কচ্ছপ রয়েছে। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে কচ্ছপটি উদ্ধার করি। তখন ট্রলারে কাউকে পাওয়া যায়নি। এরপর কচ্ছপটি চরমানিকা বিটের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
চরমানিকা বিটের বন কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, কোস্টগার্ড বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে আমরা শুক্রবার বিকেলেই ওই কচ্ছপটি চরমানিকা বিটের আওতাধীন চর ইসালাম সংলগ্ন নদীতে অবমুক্ত করে দেই। এই কচ্ছপটির আনুমানিক বাজার মূল্য রয়েছে ২০ হাজার টাকা।
.png)