ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়ালন্দে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১০ ডিসেম্বর ২০২২
গোয়ালন্দে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন
আর্জেন্টিনার জার্সি পরে মোটরসাইকেল শোডাউন

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল শোডাউন করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। শনিবার বিকেল ৪টার দিকে গোয়ালন্দ শহিদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে শোডাউনটি বের করা হয়।

শোডাউনে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে যোগ দেন দুই শতাধিক আর্জেন্টিনা সমর্থক। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশির তালে তালে মেতে ওঠেন তারা। শোডাউনটি উপভোগ করেন এলাকার বাসা-বাড়ি, দোকান থেকে শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন।

Advertisement

শোডাউনটির আয়োজক কমিটির অন্যতম সদস্য ও গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা সমর্থন করেন। আমি ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার ভক্ত। তাই প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুবই স্পেশাল।

আর্জেন্টিনার সমর্থক ও পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল বলেন, এবার আর্জেন্টিনার খেলা খুব ভালো খেলছে। মেসির হাতেই কাপটি উঠবে এমনটাই আশা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!