ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আর্জেন্টিনা-ডাচদের ম্যাচের সময় আমেরিকার সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫১, ১০ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনা-ডাচদের ম্যাচের সময় আমেরিকার সাংবাদিকের মৃত্যু
গ্রান্ট ওয়াহলে- ছবি: সংগৃহীত

কাতারে বিশ্বকাপ ম্যাচ কাভার করার সময় অবসন্নতাজনিত কারণে আমেরিকার বিখ্যাত সাংবাদিক গ্রান্ট ওয়াহলের মৃত্যু মৃত্যু হয়েছে। শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের ম্যাচ চলাকালে সংবাদমাধ্যম এলাকায় তার মৃত্যু হয়।

প্রেসরুমের এ প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রত্যক্ষদর্শী জানান, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের ম্যাচ চলার সময় গ্রান্ট ঢলে পড়েন। তবে তার মৃত্যুর সময় আশপাশের অবস্থা সম্পর্কে তেমন জানা যায়নি।

Advertisement

যুক্তরাষ্ট্রের ফুটবল তাদের টুইটার হ্যান্ডেলে এক ‍বিবৃতিতে জানায়, গ্রান্টকে হারানোর খবর পেয়ে যুক্তরাষ্ট্রের পুরো ফুটবল পরিবারের হৃদয় ভঙ্গ হয়েছে। গ্রান্ট ফুটবলকে তার জীবন বানিয়েছিলেন। আমরা হতাশ যে, গ্রান্ট ও তার লেখা আমরা আর দেখতে পাব না।

যুক্তরাষ্ট্রের ফুটবল গ্রান্টের মানবাধিকারকে এগিয়ে নিতে খেলাতে আবেগ ও বিশ্বাস রাখার শক্তিকে প্রশংসা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফুটবল দল গ্রান্টের স্ত্রী সেলিনি গাউন্ডার ও তার সন্তানের প্রতি সমবেদনা জানিয়েছে।

গ্রান্টের স্ত্রী গাউন্ডার টুইটারে যুক্তরাষ্ট্রের ফুটবলের বিবৃতি শেয়ার করেছেন। বাইডেন-হ্যরিস ট্রানসিশন কোভিড-১৯ পরামর্শক বোর্ডের কর্মকর্তা ও সিএনএন-এর কনট্রিবিউটর গাউন্ডার টুইটারে লিখেন, আমার স্বামী গ্রান্টের পরিবারকে সমর্থন করায় আমি সবার কাছে কৃতজ্ঞ। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানিয়েছেন। তবে আমি বিস্মিত। 

গ্রান্ট দুই দশক ধরে ফুটবল ম্যাচ নিয়ে প্রতিবেদন করে আসছিলেন। তিনি ১১টি বিশ্বকাপ কাভার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্পোর্টসের লেখক হিসেবে পরিচিত। খেলা নিয়ে তার অনেকগুলো বই রয়েছে। 

মৃত্যুর আগে ৬ ডিসেম্বর একটি পডকাস্ট আয়োজন করেছিলেন গ্রান্ট। সেখানে তিনি অসুস্থ বোধ করছিলেন। 
তার কো হোস্ট ক্রিস ইটিংহাম বলেন, বুকে ব্যথার মতো কিছু একটা অনুভব করা হয়েছিল। তিনি বিশ্বকাপের মিডিয়া সেন্টারে মেডিকেল ক্লিনিক খুঁজছিলেন। ধারণা করা হচ্ছিল, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে কফের সিরাপ ও আইব্রোফেন দেওয়া হয়েছে। এতে তিনি বেশ ভালো অনুভব করছিলেন। 

গত ৩ ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও নেদাল্যান্ডের ম্যাচের সময় তিনি অনিচ্ছাকৃতভাবে পড়ে যান। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!