ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাইকে বাজারে যাচ্ছিলেন দুই বন্ধু, পথেই ট্রাক্টরচাপায় নিথর আরিফ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১২ ডিসেম্বর ২০২২
বাইকে বাজারে যাচ্ছিলেন দুই বন্ধু, পথেই ট্রাক্টরচাপায় নিথর আরিফ
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে বাজারে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় আরিয়ান নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার গাংকুল পাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে। তিনি বেলাবো হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইট নিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাক্টর বেলাবো থেকে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে বেলাব বাজারের দিকে আসছিলেন দুই বন্ধু আরিয়ান ও সোহান। পথে রাজারবাগ মোড়ের কাছাকাছি ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছলে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরিয়ান ছিটকে সড়কে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান আরিয়ান। 

বেলাব থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!