[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
সাতক্ষীরার তালায় ইটবাহী ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের মেশারডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম ঈশান শীল স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও একই গ্রামের পংকজ শীল এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও এর চালককে আটক করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!