রোববার (১০ এপ্রিল) দুপরে র্যাব-৬ (সিপিসি-১) কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, শনিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আলাইপুর গ্রামে কিছু ব্যক্তি মাদক ক্রয়-বিক্রির জন্য অবস্থান নিয়েছিল। বিষয়টা স্থানীয়রা র্যাবকে অবগত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক র্যাব-৬ সাতক্ষীরা কাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় আটককৃত হাবিবুরের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
.png)
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) ইশতিয়াক হোসাইন বলেন, উদ্ধারকৃত আলামতসহ হাবিবুর রহমানকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।