এর আগে সোমবার ভোরে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তারা।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন সরদারের ছেলে লাল্টু সরদার। তারা পেশায় গরুর ব্যবসায়ী।
.png)
নিহত দুজনের মধ্যে ইয়াসিন আলী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টু মারা যান খুলনা ২৫০ শয্যা হাসপাতালে।
সদর উপজেলার শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াসিন আলী ও লাল্টু সরদার পিকআপে চড়ে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, কুমিরা বাসস্ট্যান্ডে বাগেরহাটগামী পিকআপের সঙ্গে সাতক্ষীরাগামী একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পাওয়াসহ গুরুতর আহত হন তারা। স্থানীয়রা ইয়াসিন আলীকে সাতক্ষীরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন আলী দুপুর একটার দিকে ও লাল্টু দেড়টার দিকে মারা যান।