ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী হত্যায় যুবদল নেতা কারাগারে

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১২ ডিসেম্বর ২০২২
স্ত্রী হত্যায় যুবদল নেতা কারাগারে
যুবদল নেতা মিলন খান

বরিশালের বাবুগঞ্জে স্ত্রী মারুফা হত্যা মামলায় যুবদল নেতা স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে স্বামী নিজেই জড়িত ছিলেন বলে ধারণা নিহত মারুফার বাবার।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান। গ্রেফতার মিলন খান উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।

ওসি মাহাবুবুর রহমান বলেন, যুবদল নেতা মিলনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।

Advertisement

নিহত মারুফার বোনজামাই সবুজ হাওলাদার বলেন, মিলনের রহস্যজনক আচরণের কারণে হত্যা মামলা করেছেন আমার শ্বশুর। ডাকাতি ও স্ত্রী হত্যার সঙ্গে মিলন জড়িত থাকতে পারেন বলে আমাদের ধারণা।

গত ২২ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের নিজ বাসা থেকে মারুফার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন মিলনসহ অজ্ঞাত আরো সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা আউব আলী।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!