ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা হত্যার বিচার চেয়ে ৩ কিলোমিটার হেঁটে থানায় দুই শিশু

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৩ ডিসেম্বর ২০২২
বাবা হত্যার বিচার চেয়ে ৩ কিলোমিটার হেঁটে থানায় দুই শিশু
বাবার হত্যার দাবিতে প্ল্যাকার্ড হাতে দুই শিশু

ওষুধ ব্যবসায়ী হোসেন আলী। গত ২৬ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত তিনি। গত শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বিচার চেয়েছে হোসেন আলীর ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে।

শুধু তাই নয়, বাবার খুনিদের গ্রেফতার ও শাস্তি দাবিতে প্ল্যাকার্ড হাতে সড়কে দাঁড়ায়। সেখানে তাদের সঙ্গে জড়ো হন শত শত মানুষ। প্রায় তিন কিলোমিটার হেঁটে এসে বিকেলে সাভার মডেল থানার প্রধান গেটে অবস্থান নেয় তারা।

ঘটনাটি ঘটেছে সোমবার সাভারের রামচন্দ্রপুর গ্রামে। ঐ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। 

Advertisement

মামলার আসামিরা হলেন-  শফিকুল ইসলাম সাবু ও তার সহযোগী আনোয়ার হোসেন, মো. আব্বাস বাদল, কামরুল, নাঈম, আনিস ও মুন্না। তারা সবাই রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। 

থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তারা যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু আসামিরা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!