[ দেশজুড়ে ]
সাভারে চাচাতো ভাইয়ের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো
ঢাকার সাভারে রাস্তা দখলের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ঘুষিতে জমত আলী মণ্ডল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকালে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জমত আলী মণ্ডল একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত দেলোয়ার হোসেন ওরফে দেলু সম্পর্কে মৃত জমত আলীর চাচাতো ভাই।
জানা যায়, রোববার সকালে নজরুল এবং তার লোকজন রাস্তার ওপর দেওয়াল নির্মাণের চেষ্টা করেন। এতে জমত আলী প্রতিবাদ করলে নজরুল ও দেলোয়ারের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় দেলোয়ার হোসেন জমত আলীর বুকে সজোরে ঘুষি মারেন। এতে জমত আলীর নাক ও মুখ দিয়ে রক্ত বরে হওয়া শুরু হয়। তাকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আশুলিয়া থানার পরিদর্শক জামাল শিকদার বলেন, ঘটনাস্থলে গিয়ে জানা গেছে সড়কে দেওয়াল নির্মাণের প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!