বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।
সোবহান আলী সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সোহবান।
.png)
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা-পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলা কেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান।
এ ঘটনায় নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ সোবহানকে গ্রেফতার করে। তখন থেকে তিনি কারাগারেই ছিলেন। পরে ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতে স্ত্রীকে হত্যার দায়ে সোহবানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে আদালত।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।