ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ট্রাক্টরচাপায় যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১৩ ডিসেম্বর ২০২২
নোয়াখালীতে ট্রাক্টরচাপায় যুবক নিহত
ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাক্টরচাপায় মো. মহিন উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সেনবাগ উপজেলার কুকুবেরহাট লেমুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন উদ্দিন সেনবাগ উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামের মো. আজাদের ছেলে। মহিন পেশায় ট্রাক্টর শ্রমিক ছিলেন।

জানা যায়, সকালে প্রতিদিনের মতো মহিন উদ্দিন দিন মজুরের কাজ করার জন্য মাটি ও ইট পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টরে যান। মহিন উদ্দিন ড্রাইভারের পাশে বসে ছিলেন। এ সময় মহিন আকস্মিকভাবে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

সেনবাগ থানার ওসি ইকবাল পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!