বুধবার সন্ধ্যায় সদর উপজেলার শহরে তেঁতুলিয়া রোড ও সিনেমাহল রোড এলাকায় ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন।
জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের সাবিনা মেমোরিয়াল ব্লাড ব্যাংক এন্ড ডায়াগনস্টিককে ১ হাজার টাকা, সিএফসি ফাস্টফুডকে ২ হাজার টাকা, আয়াত রস ভান্ডারকে ২ হাজার টাকা এনায়েতপুর তৃষ্ণা সুইটসকে ৩ হাজার টাকা ও নিউ পাবনা সুইটকে ২ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।