[ পার্বত্য চট্টগ্রাম ]
মাটিরাঙ্গায় সড়ক পরিবহন আইনে ১২ জনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক পরিবহন আইনে ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হেলমেট পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বহন, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। এ সময় সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৯২(১) ধারা মোতাবেক হেলমেট পরিধান না করায় এবং একজনের অধিক যাত্রী বহন করার দায়ে ১২টি মামলায় ১২ জনকে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!