বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নে পশ্চিম গোপীনাথপুর গ্রামে অভিযান চালান পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপসচিব সৈয়দ ফরহাদ হোসেন।
এ সময় গোপাল চন্দ্রের এমএমবি ইটভাটাকে আট লাখ ও সাইদার রহমানের মালিকানাধীন এমএসএস ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
সৈয়দ ফরহাদ হোসেন বলেন, অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যবস্থা নেয়া হলো। এ অভিযান অব্যাহত থাকবে।