বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
জান্নাতুল নাইম বলেন, হাইকোর্টের আদেশে অবৈধ ইটভাটাগুলো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
.png)
অভিযানে সুজাবাদ এলাকার মীর ব্রিকস, বগুড়ার ব্রিকস ও বদর ব্রিকস ইটভাটা পরিচালনার দায়িত্বে থাকা তিনজনকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ওই তিন ইটভাটার চিমনিসহ অন্যান্য অবকাঠামো ভেঙে দেওয়া হয় বলে জানান জান্নতুল নাইম।
অর্থদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- আবু জাফর (মীর ব্রিকস), জুয়েল (বগুড়ার ব্রিকস) ও মাহবুবুর রহমান বুলু (বদর ব্রিকস)। ভ্রাম্যমাণ আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেন তারা।
অভিযানে পরিবেশ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ ও পরিদর্শক মুহাম্মদ মিকাইল হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, হাইকোর্টের আদেশ বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তিন ইটভাটায় জরিমানা করাসহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।