নিহত কাজল দুপচাঁচিয়া পৌর এলাকার পূর্ববোরাই কালীতলা মহল্লার ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে। ৩২ বছরের কাজল পেশায় ফল বিক্রেতা ছিলেন।
ট্রেনের ধাক্কায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন।
.png)
তিনি বলেন, সান্তাহার থেকে ঢাকাগামী আন্তঃনগর করতোয়া আপ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাজলের মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।