[ দেশজুড়ে ]
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু
ফাইল ছবি
লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনের ধাক্কায় আব্দুল মালেক নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার আব্দুস সোবহান মাষ্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে শ্বশুর আবুল কালামের বাড়িতে বেড়াতে আসেন আব্দুল মালেক। সোমবার রাত ৮টার দিকে শ্বশুর বাড়ির পাশে রেল লাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলছিলেন।
.png)
এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!