বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। কুয়াশা উপেক্ষা করে রাতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল করছিল। তবে ভোররাতের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীতে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে দুইটি ফেরি নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার কারণে পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।
.png)