বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা-খুলনা মহাসড়ের সীমাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী নরসিংদী জেলার সানের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- লিয়াদ হোসেন, মো. আমির হোসেন ও শান্ত মোল্লা। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
মাগুরা শালিখা থানার ওসি মো. বিসারুল ইসলাম বলেন, মামুন পরিবহনের একটি বাসযাত্রী নিয়ে নরসিংদী থেকে যশোরের উদ্দেশে আসছিল। এ সময় সীমাখালী এলাকায় পৌঁছলে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এ সময় আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।