ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ কিশোরী বান্ধবীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৫ ডিসেম্বর ২০২২
৩ কিশোরী বান্ধবীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ বন্দরে ৩ কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রূপালী আবাসিক এলাকার থেকে আলমগীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রুপালী আবাসিক এলাকার ৪ নম্বর গলির মাহবুবা চায়নার বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে।

 ভাড়াটিয়া ৩ কিশোরীর পরিবারের পৃথক তিনটি ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

জানা গেছে, বন্দর রূপালী আবাসিক এলাকার মৃত হাফিজ মোল্লার ছেলে ৫৫ বছর বয়সের আলমগীর আলম একই এলাকার ভাড়াটিয়া ১১-১২ বছর বয়সের ৩ কিশোরী বান্ধবীকে কৌশলে গত ৮ ডিসেম্বর দুপুরে নিজ ঘরে ধর্ষণ করে। এরপর ১২ ও ১৩ ডিসেম্বর আরো দুই কিশোরীকে ধর্ষণ করেছে। ঘটনাটি ৩ কিশোরী তার পরিবারকে অবগত করেন। বৃহস্পতিবার সকালে ৩ পরিবারের পক্ষে থানায় পৃথক পৃথকভাবে  ৩ টি অভিযোগ দায়ের করেন। 

Advertisement

এ অভিযোগ পেয়ে দুপুরেই নিজ বাড়ি থেকে ধর্ষক আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, একজন ব্যক্তি তিন কিশোরীকে ধর্ষণের ঘটনায় তিনটি মামলা নেয়া হয়েছে। ধর্ষক আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তিন কিশোরীকেই ডাক্তারী পরীক্ষার শেষে আদালতে জবানবন্দী প্রদান করেছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!